আবুবকর সিদ্দিক (২৮, আঙ্গারিয়া, শরিয়তপুর) – বাংলাদেশ মানে যদি হয় সকল ইসলামীয় মতবাদ এবং তদসংক্রান্ত অনুশীলনের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং ‘অন্যদের’ বিরুদ্ধে কুসংস্কার এবং ঘৃণার ধীর-স্থির এবং অতীব যত্নশীল লালন-পালন, তাহলে সে-বাংলাদেশের জন্ম না হওয়াই হয়তো ভালো ছিল। এখানে ‘অন্যরা’ বলতে সমকামী, ট্রান্সজেন্ডার, উভকামী, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্যদের বোঝায়। এখানকার যে উগ্র মৌলবাদী আন্দোলন, তা কিন্তু সেই মুসলিম মনোভাবের পরিচায়ক, যেটা বলে মুসলিমরা অন্য সকলের চেয়ে ভালো এবং এটাই মানব-সভ্যতার শেষ ধর্ম। কী ভয়ংকর আত্মকেন্দ্রিক বিভ্রম! এই বিভ্রম থেকে বেরোতে না পারলে মুসলমানিত্ব লোকহাস্যে পরিণত হবে। যদিও বলতে হয়, অত্যাচার-নির্যাতনে মুসলমানেরা ইহুদিদের চেয়েও এগিয়ে আছে অনেক।
[টিকাঃ লিখাটি এথিস্ট ইন বাংলাদেশে মার্চ ১৬, ২০২৫ সালে প্রকাশিত “বাংলাদেশের সাম্প্রতিক ইসলামিক উগ্রবাদী উত্থান নিয়ে কিছু ভাবনা?” পরবর্তীতে ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।]
